বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

বাবা হারালেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। পপির পারিবারিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

প্রসঙ্গত, দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। প্রথম দিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগিয়েছে, ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন