সৃজিত খুব নিষ্ঠুর: জয়া

বিনোদন ডেস্ক

সৃজিত-জয়ার সম্পর্ক বিনোদন জগতের পুরোনো খবর। কিন্তু দুজনের দুটি পথ আজ ভিন্ন। কিন্তু দীর্ঘ দূরত্বের পর এখন তাদের এক সঙ্গে দেখা যাচ্ছে।

ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করছেন জয়া। শুটিংয়ের অংশটা শেষ হয়েছে বলে জানা গেছে। এখন ডাবিংয়ের কাজ চলছে।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। সেই অভিজ্ঞতার কথা জয়া জানালেন ভারতীয় এক সংবাদমাধ্যমকে। সেখানে জয়া বলেন, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক সত্তা।

‘দশম অবতার’ নিয়ে আরও জানা গেছে, এই সিনেমার জন্য শুভশ্রী গাঙ্গুলীকে ভাবা হয়েছিল। তবে তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তা আর সম্ভব হয়নি।

সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য। অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন