শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

গাজীপুর কারাগারে মাহি

গেজেট ডেস্ক

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তারের পর ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সকালে চিত্রনায়িকা ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, মাহি দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাহির স্বামী রকিব সরকার এখনও পলাতক।

মাহিয়া মাহিকে আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন মাহি।

এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন