মা হতে চলেছেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মহি মা হতে চলেছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। সোমবার রাতে নিজের ফেসবুকে পোস্ট করে এ খবর জানিয়েছেন মাহি।

মাহি লিখেছেন, ‘কেমন আছেন সবাই? আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।’

আনন্দের খবরটি জানিয়ে মাহি লেখেন, ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেন মাহি ও গাজীপুরের ব‍্যবসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিব।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন