বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

মিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা রাই

বিনোদন ডেস্ক

ডিভা ইউনিভার্স-২০২২ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের মেয়ে দিভিতা রাই নতুন মিস । রোববার (২৮ আগস্ট) রাতে ২৩ বছর বয়সী এ সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দিলেন মিস ইউনিভার্স-২০২১ এর বিজয়ী হারনাজ সান্ধু।

সোমবার (২৯ আগস্ট) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে- মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা দিভিতাকে পরিয়ে দিলেন হারনাজ সান্ধু। এরপর একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন দুই সুন্দরী।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এ মুকুট। এটা অবিশ্বাস্য। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিনা আমি। পাগল পাগল লাগছে।’

দিভিতা পেশায় একজন আর্কিটেট আর মডেল। দিভিতার জন্ম কর্ণাটকে। কিন্তু বাবার চাকরির সুবাদে তিনি ভারতের অনেক শহরেই থেকেছেন। ব্যাডমিন্টন, বাস্কেটবল ও ছবি আঁকার শখ রয়েছে তার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন