বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

এবার করোনায় আক্রান্ত হলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

করোনায় আক্রান্ত হলেন বলিউড তারকা শাহরুখ খান। বিগত কয়েক দিন আগেই বলিউডের একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারমধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। এবার এল বলিউড বাদশার করোনা আক্রান্তের খবর।

একদিন আগেই নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমাটির নতুন পোস্টারও শেয়ার করেছেন। এরই মধ্যে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর এল।

দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করন জোহর। বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুযায়ী, করন জোহরের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনা আক্রান্তের খবর প্রকাশ করছেন না। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খানও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

 

 

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন