মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

স্বাধীনতা কনসার্টে বাগেরহাটে মঞ্চ মাতাবেন জেমস

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট জেলা আওয়ামীলীগ স্বাধীনতা দিবসে আয়োজন করছে স্বাধীনতা কনসার্ট। বাগেরহাট সেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ২৬ মার্চ বিকাল ৪ টায় অনুষ্ঠিত এই কনসার্টে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস। কনসার্ট অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

স্বাধীনতা কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে কনসার্টে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

শুধু জেমস নয়, এই কনসার্টে বিখ্যাত জেমস ব্রান্ড চিরকুটের শারমিন সুলতানা সুমি, কুষ্টিয়ার লালন একাডেমি, চিত্রনায়িকা পূর্নিমা, বিদ্যা সিনহা মিম ও চিত্র নায়ক নিরব ফারফর্মস করার কথা রয়েছে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন জানান, কনসার্ট আয়োজনের জন্য আমরা সব ধরণের প্রস্তুুতি প্রায় সম্পন্ন করেছি। এদিন লক্ষাধিক লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।কনসার্টে আসা শিল্পি, কলা-কুশলী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আমাদের দলীয় স্বেচ্ছাসেবকরা থাকবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন