বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই

বিনোদন ডেস্ক

গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার ভোরে তিনি বাডি়তে মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

অভিনয় ছিল তাঁর প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন তিনি। শ্যুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড। আনন্দবাজার অনলাইন-কে এই খবর জানিয়েছেন ভরত কল।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন