শুটিংয়ে অসুস্থ পরীমনি, করোনার উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালে

বিনোদন ডেস্ক

গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রের শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা পরীমনি। বৃহস্পতিবার ভোরে জ্বর, সর্দি-কাশি নিয়ে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অরণ্য আনোয়ার জানান, বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল ছবিটির। সে অনুযায়ী মঙ্গলবার রাতেই ইউনিটে যোগ দেন পরীমনি। তার বিশ্বাস ছিলো জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন।

কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দেখা দেয় করোনার উপসর্গ।

তাই দ্রুত সময়ের মধ্যে পরীকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। তিনি বলেন, শুটিং প্যাকআপ করে আমরা এখন ঢাকায় ফিরছি। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। ১৭ অক্টোবর গোপনে পরীমনি ও শরিফুল রাজের বিয়ে হয়৷ এ মাসের শুরুতে তারা একইসঙ্গে বিয়ে ও মা হওয়ার খবর জানান।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন