বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া

বিনোদন ডেস্ক

নন্দিত অভিনেত্রী জয়া আহসান এবার ইউএনডিপির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন। বছরের শেষ দিনে এই সুখবর পেয়েছেন তিনি। জয়া আহসান আজ  ‍শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সত্যি খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত। আগামী এক বছরের জন্য ইউএনডিপির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছি। বছরের শেষ দিনে আমার ক্যারিয়ারে আরেকটি ভালো খবর যুক্ত হলো।’

আগামীকাল ১ জানুয়ারি থেকে জয়া আহসানের মেয়াদ শুরু হবে। ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে তিনি এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

তিনি বলেন, ‘ইউএনডিপির সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি।’

জয়া আহসান ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, পরিবেশ, সহনশীলতা, জ্বালানি, লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন