বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

ডিসেম্বরে ক্যাটরিনা-ভিকির বিয়ে!

বিনোদন ডেস্ক

ডিসেম্বর মাসে বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। জানা গেছে, বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা।

ইন্ডিয়া টাইমসের সূত্রে বলা হয়েছে, ক্যাটরিনা এবং ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। বর্তমানে তারা কোন কাপড় ব্যবহার করে বিয়ের পোশাক তৈরি করবেন তা নিয়ে আলোচনা করছেন। ক্যাটরিনা সিল্ক কাপড় পছন্দ করেছেন লেহেঙ্গার জন্য। বিয়ে চলতি বছরের ডিসেম্বরে হবে।

বলিউডে বহুদিন ধরেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। নিজেদের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি ভিকি-ক্যাট। তাদের ভাষায় এটা ‘ভালো বন্ধুত্ব’। পাপারাজ্জিদের ক্যামেরায় অনেকবার ক্যাটরিনার বাড়ির সামনে ধরা পড়েছেন ভিকি।

২০১২ সালে ইশা আম্বানির দিওয়ালি পার্টি থেকেই ভিকি এবং ক্যাটরিনার প্রেমের গুজব শুরু হয়েছিল। চলতি বছরের ১৮ আগস্ট গোপনে বাগদান হয়েছে তাদের, এমন খবরও শোনা গেছে। তবে এই জুটি বাগদানের খবর অস্বীকার করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন