রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মহানগরের নির্বাচিত কিছু স্কুলে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

গেজেট প্রতিবেদন

যানজট নিরসনের লক্ষ্যে একটি পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেলের আওতায় মহানগর ও সিটি করপোরেশনের নির্বাচিত স্কুলগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা শনি, সোম ও বুধবার সরাসরি ক্লাসে উপস্থিত থাকবে। এ ছাড়া রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।’

আগামী সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে এই পরিকল্পনা কার্যকর করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের প্রতিদিনই স্কুলে উপস্থিত থাকতে হবে।’

‘এই উদ্যোগটি প্রাথমিকভাবে মহানগর এলাকার নির্বাচিত নামী এবং জনাকীর্ণ স্কুলগুলোতে প্রয়োগ করা হবে; বিশেষ করে সেই সব স্কুলে যেখানে অনেক শিক্ষার্থী গাড়িতে যাতায়াত করে এবং যানজট দেখা দেয়।’ উল্লেখ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন