মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

প্রফেসর ড.মুহাম্মদ মাছুদকে আবারও কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রফেসর ড.মুহান্মদ মাছুদকে আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক কুয়েটসহ ৭ টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের এ তথ্য জানান।

৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দফায় ২০২৪ সালের ৬ আগস্ট তাকে ভিসি হিসেবে নিয়োগ প্রদান করেন। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি প্রফেসর মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক শরীফুল আলমকে অব্যাহতি প্রদান করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন