সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা

গেজেট প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইবো। আমার যে মূল কাজ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতা তাতে ফেরত যাবো।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন