অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় চতুর্থ দফায় আরও এক মাস বাড়াল এনবিআর, ফলে ব্যক্তি করদাতারারা রিটার্ন জমা দিতে পারবেন ৩১ মার্চ পর্যন্ত।
এনবিআর সূত্রে জানা যায়, সদ্য বিদায়ী সংসদ নির্বাচনসহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় আরও এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পড়ায় পর পর তিন দফায় এক মাস করে সময় বাড়িয়ে রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।
এনবিআর সূত্র বলছে, করদাতাদের সুবিধা দেওয়ার জন্য আরো এক মাস বাড়িয়ে ৩১ মার্চ হতে পারে।
এর আগে গত বছর তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।
এনবিআরের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন এক কোটি ২৩ লাখ। অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩৮ লাখ ৮৪ হাজার জন। কাগুজে রিটার্ন জমা দিয়েছেন প্রায় তিন লাখ করদাতা। সে হিসাবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি।
গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
খুলনা গেজেট/এমএনএস

