শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও এগুবে: গভর্নর

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরো ভালোভাবে চলবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল বাসাইলে এমএফআই ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি বিষয়ে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ‘ক্লেমটা এসটবলিস্ট’ করার চেষ্টা করছেন। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।

অনুষ্ঠানের এমআরএ এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন