বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

লকডাউন বাড়লো ১৪ জুলাই পর্যন্ত 

গেজেট ডেস্ক

করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এতে জরুরি পরিষেবা ব্যতীত সব ধরনের সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত অফিস, সব ধরনের যন্ত্রচালিত গণপরিবহন, মার্কেট শপিং মল বন্ধ ঘোষণা করা হয়। প্রয়োজন ব্যতীত বাইরে বের হতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন