বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজশাহী করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২০ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান।

এদের মধ্যে ছয়জন করোনায়, ছয়জন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা মুক্ত হওয়ার পর মারা গেছেন। এই ১৩ জনের মধ্যে ছয়জনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এ ছাড়া তিনজন করে রাজশাহী এবং নাটোরের বাসিন্দা। আর একজন নওগাঁর বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন