বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

রানা প্লাজা ট্র্যাজেডির ৮ বছর

গেজেট ডেস্ক

রানা প্লাজা ট্র্যাজেডির আট বছর পূর্ণ হলো আজ। সাভারে ২০১৩ সালের ২৪ এপ্রিল নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়েছিল। এটি ছিল দেশের পোশাক শিল্পে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি। ভবন ধসে প্রাণ হারিয়েছিলেন হাজারেরও বেশি মানুষ। যাঁরা প্রাণে বেঁচে গেছেন, তাঁরা পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও যথাযথ ক্ষতিপূরণ পায়নি। যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছিল, তাদেরও শাস্তি নিশ্চিত হয়নি। এর আগে বর্ষপূর্তিতে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারাদেশে শ্রমিক ও রাজনৈতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এ বছর সেসব কর্মসূচি বাতিল করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন