বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গ্রেপ্তা‌রের আ‌গে নি‌জের ফেসবুক পে‌জে যা লে‌খেন মামুনুল হক

গেজেট ডেস্ক

গ্রেপ্তা‌রের ঘন্টা খা‌নেক আ‌গে নি‌জের ফেসবুক পে‌জে মুফতী সাখাওয়াত হোসাইন রাযীকে নি‌য়ে এক‌টি স্ট‌্যাটাস দেন মামুনুল হক। সেখা‌নে তি‌নি লেখেন, …… আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ। আমাদের মঞ্জিল বহু দূর। আমরা সাহস হারাই না। আমরা জানি, সত্যের এ পথ কুসুমাস্তীর্ণ নয়। কাঁটায় ভরা এ পথ চলতে বুকে হিম্মত নিয়েই মাঠে নেমেছি। ওদের কুৎসিত কদর্যতার মোকাবিলায় আমরা ফোটাই সত্য-সুন্দরের সুবাসিত ফুল। কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইলফলক। আমার কপালেও যদি জুটে যায় সে ভাগ্য, নিজেকে সৌভাগ্যবানই মনে করব। অপবাদের পর কারাভোগ নবী ইউসুফ আলাইহিসসালামের পূর্ণাঙ্গ সুন্নত। আমরা তো জেল-জুলুমই নয়, শাহাদাতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মাড়াই। জিন্দান খানার পথে সংগ্রামীদের সহাস্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা যোগায় ত্যাগ আর কুরবানীর।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন