বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

জামায়াতের সাবেক আমীর মকবুল আহমাদের ইন্তেকাল

গেজেট ডেস্ক

জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মকবুল আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, ২০১০ সালের জুনে জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হওয়ার পর থেকে মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি জামায়াতের তৃতীয় আমির হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে গেছেন।

মকবুল আহমাদ ১৯৩৯ সালের ৮ আগস্ট ফেনীর দাগনভূঞা উপজেলার ওমরাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মরহুম নাদেরুজ্জামান। তাঁরা পাঁচ ভাই ও তিন বোন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন