বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২
এ নিয়ে মোট ৩৫ জনের লাশ উদ্ধার হলো

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ৫ মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আজ আরও ৫ জনের লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কয়লাঘাট এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৫ জনের লাশ উদ্ধার হলো।

এর আগে গতকাল পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নৌপরিবহণ মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জ কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাবিত আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন