বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে গৃহবধূ গণধর্ষণের শিকার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষিতার স্বামী ৩ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আজ সোমবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা গোপালগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গতকাল রোববার (০৪ এপ্রিল) রাতে গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষকরা গৃহবধূর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ ৯ হাজার টাকাও নিয়ে যায়। আসামিরা হলো-কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নান্নু শেখের ছেলে বশির শেখ (২৫) ও মনির মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২৩)।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের কালিদহরপাড় এলাকার একটি বাড়ীতে ধর্ষনের শিকার ওই নারী ও তার স্বামী ভাড়া থাকেন। তার স্বামী মুকসুদপুর শহরের একটি রেস্টুরেন্টের বাবুর্চি হিসেবে কাজ করেন। ঘটনার সময় ওই গৃহবধূ ফাঁকা বাড়ীতে একা ছিলেন। ওই আসামীরা গৃহবধূর বাসায় গিয়ে মেয়েলি কন্ঠে ডেকে তাকে ঘরের দরজা  ‍খুলতে বলে। তখন কিছু না বোঝার আগেই তারা ঘরে ঢুকে পড়ে। এরপর ঘরে থাকা দেশীয় অস্ত্রের (দা’-বঠি) ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে ওই তিন ব্যক্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন