বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২
উত্তরায় শ্রমিক লীগ নেতার হোটেলে অভিযান

রাজধানীতে ক্যাসিনো সরঞ্জাম ও তরুণীসহ আটক ৩১

গেজেট ডেস্ক

রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই অভিযানে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে। রোববার রাতে শ্রমিক লীগ নেতার ওই হোটেলে অভিযান চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রোববার গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচজন তরুণী এবং পুরুষ ২৬ জন রয়েছে। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন