বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২
সাংবা‌দিকসহ বেশ ক‌য়েকজন আহত

বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারী, সরকার সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

গেজেট ডেস্ক

জুমার নামাজের পর পরই বায়তুল মোকাররমে প্রাঙ্গণে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা গেটের ভেতরে থাকতেই জুতা হাতে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী স্লোগান শুরু করে। এক পর্যায়ে গেটের সামনে আগে থেকেই অবস্থান নেয়া স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।

পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যা্চ্ছিল না। থেমে থেমে চলে ধাওয়া-পাল্টা। এখা‌নে সাংবা‌দিকসহ বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষ্যে যেনে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায়া ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।

পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বায়তুল মোকাররম এলাকায় জিজ্ঞাসাবাদ করে প্রবেশ অনুমতি দেয়া হচ্ছিল। কাউকে সন্দেহ হলে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে অবস্থান করছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বায়তুল মোকাররম উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন