মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন লেগেছে। সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে আদমজী কোর্ট ভবনে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককেই হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন