বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

করোনায় মারা গেলেন বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ

গেজেট ডেস্ক

বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ আর নেই। শনিবার (২০ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপ কমিটির সদস্য জি-নাইন এর সদস্য ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ৫৬ বছর বয়সে মারা গেছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

আহাদ আহমেদের পিতা খন্দকার আজিজুর রহমান গাইবান্ধা সদর পৌরসভা প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।

খন্দকার আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতেই গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়েছে মরদেহ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন