বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

করোনায় মারা গেলেন আরও ২৬ জন, শনাক্ত ১ হাজার ৮৮৬

গেজেট ডেস্ক

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) দেশে আরও ১ হাজার ৮৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন