শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে বাস চাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস চাপায় মনোয়ারা বেগম(৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ফকির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বিজয়পাশা গ্রামের মোঃ ইউসুফ ফকিরের স্ত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানার কাশিয়ানী অঞ্চলের ট্রাফিক ইন্সেপেক্টর আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক জানিয়েছেন, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা মনোয়ারা বেগমকে চাপা দেয়।এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।এঘটনায় ঘাতক বাস ও চালক রবিউলকে আটক করা হয়েছে।পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে লাশ হহস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন