শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

দুদকের মহাপরিচালক মফিজুর রহমান ভূঞা আর নেই

গেজেট ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার মহাপরিচালক (ডিজি) মফিজুর রহমান ভূঞা আর নেই। নিজ বাসভবনে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুদকের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মফিজুর রহমান ভুঞা সিনিয়র জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা ছিলেন। তিনি জুডিসিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন