শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

অব‌শে‌ষে ‘সুরক্ষা অ‌্যাপ’ পাওয়া গেল

গেজেট ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৬ লাখ টিকা নেওয়ার পর অবশেষে আলোর মুখ দেখল ‘সুরক্ষা’ অ্যাপ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

যদিও করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর আগেই (২৫ জানুয়ারি) ‘সুরক্ষা’ অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে নানা জটিলতায় আটকে থাকা ‘সুরক্ষা’ অ্যাপ অবশেষে উন্মুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেন, এ মাসের শেষে করোনার টিকাদানে আরেকটি মাইলফলকে পৌঁছাবে বাংলাদেশ, বিশ্বে নজির হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন