বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ সোমবার

গোপালগঞ্জ প্রতিনিধি

মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে গোপালগঞ্জে আগামীকাল সোমবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ দৌড়ের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এই ম্যারথনের আয়োজন করেছে।

এই ম্যারাথন দৌড়ের কো-অর্ডিনেটর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ আজ রোববার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, আগামীকাল সোমবার বিকেল ৩টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে এই ম্যারাথন দৌড় শেষ হবে। জেলা সদরে ৩ হাজার লোক অংশ নেবেন এবং আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারী জেলার অন্য ৪ উপজেলায় ২ হাজার লোকের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন