শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

চট্টগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গেজেট ডেস্ক

চট্টগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন