বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নওশের শেখ (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস নিহত হয়েছেন।
আজ শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই উপজেলার ঘোষেরচর গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার গোপালগঞ্জের ঘোনাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মলয় কুমার রায় জানিয়েছেন, সকাল সোয়া ১০টার দিকে নওশের শেখ বাইসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়ি ঘোষেরচর যাচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রাবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন