বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২
২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৪

কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

গেজেট ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৯৪ জনে।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে।

শুক্রবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৪১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৮ হাজার ৯৬০ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন