মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

দুপুরে ভাসানচরে পৌঁছেছে ১৭৭৮ রোহিঙ্গা

গেজেট ডেস্ক

তৃতীয় দফার প্রথম যাত্রায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে এক হাজার ৭৭৮ রোহিঙ্গা। শুক্রবার দুপুরে সেখানে পোঁছায় তারা। এর আগে সকাল ৯টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশে যাত্রা করে তারা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিএএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে জাহাজগুলো ছেড়ে যায়।

বৃহস্পতিবার রাতে ৩০টি বাসে করে প্রথম যাত্রায় এক হাজার ৭ শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের কুতুপালং থেকে আনা হয় চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে। একইভাবে আগামীকাল শনিবার দ্বিতীয় যাত্রায় বাকি রোহিঙ্গাদের নেওয়া হবে ভাসানচরে। সব মিলিয়ে তৃতীয় দফায় ভাসানচরে যাচ্ছেন ৩ হাজার রোহিঙ্গা। এভাবে মোট এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে। যেখানে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধায় নির্মাণ করা হয়েছে এক হাজার ২০টি ক্লাস্টার গ্রাম। রয়েছে জীবিকা নির্বাহেরও ব্যবস্থা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন