বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বিমানবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

গেজেট ডেস্ক

রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।

পুলিশ জানায়, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন