মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থানের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। পবিত্র স্থানগুলোর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা সবসময় সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে।

এসব স্থানের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন