গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে ইশরাত হোসেন মোল্লা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পিঞ্জুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের আল-আমিন মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলছিল ইশরাত। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে শিশুটির দেহ ভেসে উঠলে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন