সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহের সঙ্গে মিলল ৫টি চিরকুট

গেজেট প্রতিবেদন

দৈ‌নিক সমকাল ব‌রিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় সঙ্গে পাঁচটি চিরকুট বা সুইসাইড নোট উদ্ধার করেছে পু‌লিশ।

পুলক চ্যাটার্জী তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জী, ব‌রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসে‌ন, দৈ‌নিক সমকালের ব‌রিশাল ব্যুরোর দা‌য়িত্বরত সুমন চৌধুরী ও প্রশাসনের উদ্দে‌শ্যে পৃথক সুইসাইড নোট লিখে যান।

প্রশাসনের উদ্দে‌শ্যে সুইসাইড নোটে পুলক উল্লেখ ক‌রে‌ছেন, আমার মৃত‌্যুর জন‌্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ সহ‌্য করতে পার‌ছিলাম না। সুস্থ থাকার জন‌্য অনেক চেষ্টা করে‌ছি। ইন্ডিয়ার ভেলো‌রে পর্যন্ত ডাক্তার দে‌খিয়ে‌ছি। কিন্তু সুস্থ হতে পা‌রি‌নি। অসুস্থতা আমাকে সামা‌জিকভাবে পি‌ছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রনাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত‌্যুর জন‌্য কেউ দায়ী না। প্রশাস‌নের কাছে অনুরোধ, কো‌নো প্রকার হয়রানি না করে আমার লাশ আমার প‌রিবারের কাছে হস্তান্তর করা হোক।

পুলক স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃ‌তির উদ্দে‌শ্যে লিখেছেন, আমাকে ক্ষমা করে দিও। পৃ‌থিবীতে কারো জন‌্য কিছু থেমে থাকে না। প্রকৃ‌তি তু‌মি পড়াশোনা ও গান শেখা চা‌লিয়ে যেও। প্রিয়াংকা আমার অনুপ‌স্থি‌তি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন‌্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সঙ্গে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।

ব‌রিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেনকে পুলক চ‌্যাটার্জী লিখেছেন, বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃ‌তি। আমার মরদেহ হয়রানি ছাড়া প‌রিবারের কা‌ছে দেওয়ার চেষ্টা ক‌রিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌ‌দি ও প্রকৃতিকে মাঝে মাঝে খোঁজ নিও।

ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দে‌শ্যে পুলক লিখে‌ছেন, বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রা‌খিস। তোর উপর অনেক বড় বোঝা চা‌পিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। ‌মু‌ক্তিযুদ্ধের ভাতা ও আমার ব‌্যাংক হিসেবের দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃ‌তিকে তোর কাছে রা‌খিস।

পুলক তার দীর্ঘদিনের সহকর্মী দৈ‌নিক সমকাল ব‌রিশাল ব‌্যু‌রোর দা‌য়িত্বরত সুমন চৌধুরীর উদ্দে‌শ্যে লিখেছেন, সুমন বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন‌্য দুঃখিত। একস‌ঙ্গে প্রায় দেড়যুগ কাজ ক‌রে‌ছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। য‌দি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।

শুক্রবার রাত ৯টার দিকে সমকাল ব‌রিশাল অফিস থেকে তার লাশ ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পু‌লিশ। এর আগে সন্ধ‌্যায় নগরীর প‌্যারারা রোডের সমকাল ব‌্যু‌রো অফিসে গলায় দ‌ড়ি দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পু‌লিশ ঘটনাস্থ‌লে এসে সমকাল অফিসের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

ব‌রিশাল মহানগর পুলিশের ক‌মিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বিষয়‌টি তদন্তাধীন রয়েছে।

পুলক দৈ‌নিক সমকালের ব‌রিশাল ব‌্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তি‌নি চাকুরিচ‌্যুত হন। এরপর থেকেই তি‌নিই হতাশায় ভুগ‌ছিলেন। ‌মাঝে মধ্যে সমকাল অফিসে এসে বসতেন তি‌নি। পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী ক‌মি‌টির সি‌নিয়র সদস‌্য ছি‌লেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন