গোপালগঞ্জে কাটা গাছ মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গাছ কাটার সময় মাথার ওপর কাটা গাছ পড়ে আরিফ ফকির (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের জাহিদ ফকিরের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা জামাল চৌধুরীর বাড়িতে গাছ কাটছিলেন শ্রমিক আরিফ ফকির। একপর্যায়ে একটি কাটা গাছ তার মাথার ওপর পড়লে তিনি মারাত্মক আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অরিন্দম মজুমদার জানান, আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন