আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন, গতিশীল এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানোর জন্য আরও ১২টি জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ডিজিটাল ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা। যে জেলাগুলো মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকবে, তাদের পুরষ্কৃত করা হবে।
বৃহস্পতিবার সকালে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নতুন ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু করা সেগুলো হলো-টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর।
খুলনা গেজেট/এনএম

