বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে পুনরায় ফিরিয়ে দেয়া নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমকে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৭৭ হাজার শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগের প্রক্রিয়া ঠিক করা হবে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেয়া হতে পারে। এমন আলোচনার প্রেক্ষাপটেই বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করলেন শিক্ষামন্ত্রী।
খুলনা গেজেট/এএজে

