খ‌লিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রবিবার (৯ আগস্ট) প্রথম সৌজন্য সাক্ষাৎ কর‌বেন বাংলা‌দে‌শে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ প্রেক্ষাপ‌টে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রবিবার রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে‌ন দীনেশ ত্রিবেদী।

এ‌দিন, বিকেলে হওয়া বৈঠক নিয়ে কো‌নো পক্ষই এখনো কো‌নো তথ্য প্রকাশ করে‌নি। তবে ধারণা করা হ‌চ্ছে, প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের স‌ঙ্গে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ নি‌য়ে আলোচনার পাশাপা‌শি আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার বিষয়‌টি থাক‌তে পা‌রে।

গত ২৫ জুন সা‌বেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে‌ছিলেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশের এক মাস পর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সাক্ষা‌ৎ ক‌রেন দী‌নেশ ত্রিবেদী।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন