১/১১ তে আয়নাঘরে রাখা হয় তারেক রহমানকে : চিফ প্রসিকিউটর

গেজেট প্রতিবেদন

১/১১ এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ১/১১ এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল। আমরা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছি।

তিনি বলেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। জেআইসি সেলে অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে বিচার করতে হবে, কিন্তু বিচারবহির্ভূতভাবে কাউকে আটক রাখা যাবে না।

আমিনুল ইসলাম বলেন, অনেকের বিচার চলছে, ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন