গোপালগঞ্জে রেল স্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রেল স্টেশন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৪ আগষ্ট) সকালে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী রেল ষ্টেশন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কাশিয়ানী রেল স্টেশনে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ওসি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন