আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সেজন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোথাও ব্যাগ যদি রেখে যায়, আমরা সতর্কতা হিসেবে সেগুলো দেখি। কেউ যদি কোনো ধ্বংসাত্মক কিছু করে, পরিকল্পনা থাকে, আমরা সবসময় সতর্ক থাকি। গতকাল যে ব্যাগ পাওয়া গেছে, সেগুলোতে কিছুই ছিল না। এরআগে একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে। সেটার বিষয়ে আমরা তদন্ত করছি। মতিঝিলেও পাওয়া গেছে, সেটাও আলাদা তদন্ত হচ্ছে। আমরা একটা পরিসংখ্যান নিয়েছি, বিগত পাঁচ-ছয় মাসের এবং তার আগের। এখানে যে অপরাধ প্রবণতা বা কোথাও এরকম বোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে দেখেছি। আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি। পুলিশ বাহিনী সতর্ক থাকে এবং বোম ডিসপোজাল ইউনিট আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, সেটা আমাদের এখনও বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না।

এসময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন