চলতি মাসে দুই দফায় ৮ দিনের ছুটির সুযোগ

গেজেট প্রতিবেদন

চলতি মাসে দুই দফায় ৮ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে চাকরিজীবীদের জন্য। সরকারি ছুটির সঙ্গে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করলেই মিলবে এই অবকাশ।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।

তবে ওইদিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি পাওয়া যাবে।

আর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিন ছুটি পাওয়া যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন