দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে হাফিজ উদ্দিন আহমদ

গেজেট প্রতিবেদন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন।

২৪ জুলাই (শুক্রবার) স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এর দুই দিন পর রোববার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে যান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন