গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (২৬ জুলাই) ভোর রাতের যে কোন সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোনা এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানান ওসি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন